বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৬

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ স্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর ঢাকা ট্রাফিক ওয়ারীর বিভাগের পক্ষ থেকে ডিসি (ট্রাফিক-ওয়ারী) জনাব, মোহাম্মদ আশরাফ ইমাম বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।
বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এডিসি(ট্রাফিক ওয়ারী) জনাবা, সুলতানা ইশরাত জাহান, এসি(ট্রাফিক ওয়ারী) জনাব, কপিল দেব গাইন, এসি (ট্রাফিক যাত্রাবাড়ী) জনাব, তানজিল আহমেদ, এসি (ট্রাফিক ডেমরা) জনাব, মোস্তাইন বিল্লাহ ফেরদৌসসহ অন্যান্য পুলিশ সদস্য।
এছাড়া ঢাকার ট্রাফিক ওয়ারী বিভাগের ওয়ারী, জনপদের মোড়, ধোলাইপাড়, পোস্তগোলা ঈগল বক্স, জুরাইন, মাতুয়াইল ইউলুপ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) এবং ডেমরা স্টাফ কোয়ার্টারে বৃক্ষরোপণ করেন। মাতুয়াইল ইউলুপে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন ৬৪, ৬৫ এবং ৬৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর লাকি।