বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৬

ছুরিকাঘাতে আহত এক নারী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে ফাতেমা আক্তার মুন্নি নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন, আর এ ঘটনা শরীয়তপুরের ডামুড্যায়।
বুধবার রাত পৌনে ৮টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর খাইরুননেসা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সামনে রিকশা থেকে নামিয়ে প্রেমিক শরিফুল শেখ ইমরান ছুরিকাঘাত করে ওই নারীকে। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ডামুড্যা থানার ওসি জনাব, এমারত হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। চিকিৎসার জন্য ওই নারীকে ঢাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।