রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০১

গাছ পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝড়ে চায়ের স্টলের ওপর গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা রাজশাহীর বাঘা উপজেলার পাচপাড়া বাজারে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (০৪ জুন) রাত সোয়া আটটায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে উপড়ানো বটগাছের নিচে পড়ে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন জালাল উদ্দিন (৪০), জাকিরুল (৩০।
আহতরা হলেন সেন্টু, মুকুল, রুবেল, শাহারুল, আজগর ও অজ্ঞাত আরও একজন। তাদের সবার বাড়ি চকবাউসা গ্রামে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এসারুল্লাহ জানান, মঙ্গলবার রাতে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। এসময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে পৌঁছে মৃতদের ও আহতদের উদ্ধার তৎপরতা তদারকি করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি জনাব, শাহরিয়ার আলম।
তিনি আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।