রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০০

রশি ছিড়ে ছাদ থেকে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রশি ছিড়ে ঢাকা সাভারের বিরুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে হাসান আলী (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
হাসান আলী নির্মাণাধীন ওই ভবনে স্যানেটারির কাজ করত। তার বাড়ি পিরোজপুরে। সে সাভার পৌরসভার সিরামিকস এলাকায় পরিবার নিয়ে থাকত বলে জানা গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সাভারের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে।