বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৬

একজনের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালাউদ্দিন (৩৫) নামে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সালাউদ্দিন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুচ্ছগ্রামের আব্দুল জব্বারের ছেলে। সালাউদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
ফতুল্লা মডেল থানার এসআই মফিজ উদ্দিন জানান, রাত ৯টার সময় সংবাদ পেয়ে ইসদাইর বুড়ির দোকান এলাকার ভাড়াটিয়ার বাসার দরজা ভেঙ্গে মেঝে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।