ডেইলি ক্রাইম বার্তা : অভিযান চালিয়ে বরিশাল ঝালকাঠিতে পৃথক চারটি কিশোর গ্যাং গ্রুপের ২০ জন সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর বরিশালের মিডিয়া সেল।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে র্যাব নিশ্চিত হয় ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় আছে। তারা বিভিন্ন সময় মারধর, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধে জড়িত ও দলগতভাবে চলাফেরা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ সিপিএসসি কোম্পানির সদস্যরা ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
র্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”