বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

গাঁজাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪০ কেজি গাঁজাসহ জামালপুরের মেলান্দহে মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত বেলাল শেখকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে।
জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব, কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর হতে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।