ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২ জন সুকানিকে আটক করেছেন পুলিশ। চাঁদপুরে পৃথক অভিযানে এ ১২ জন সুকানিদের আটক করা হয়। সুকানি যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানান চাঁদপুর নৌ-থানার ওসি জনাব, মো. কামরুজ্জামান।
চাঁদপুরের মোলহেড এলাকায় অভিযানে আটকরা হলেন, সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। এদের বাড়ি ফিরোজপুর ও লক্ষ্মীপুর জেলায়।
রাজরাজেশ্বর এলাকায় অভিযানে আটকরা হলেন, সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মো. মোক্তার হোসেন (২৮), মো. রিপন (৩২), মো. রুবেল (২৩) মো. মিজান (৪৪) ও মো. হুমায়ুন কবীর (৫৫)। এদের বাড়ি লক্ষ্মীপুর, ভোলা, বরগুনা ও বাগেরহাটে।