বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

একজন গ্রেফতার জাল নোটসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাল নোট তৈরির অভিযোগে ঢাকা রাজধানীর ভাটারা এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) র‍্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে ভাটারা থানার সাঈদনগর এলাকায় অভিযান চালিয়ে সাঈদুল ইসলাম ওরফে সাগর (২৯) কে ৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয় এবং এ সময় তার কাছ থেকে ২৩৪ ক্যান বিয়ার, ১টি মুঠোফোন ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
র‍্যাব-১ এর গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার জনাব, মাহফুজুর রহমান বলেন, সাঈদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি এবং মাদক কারবারের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।