বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩০

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পলাতক এক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউ। গ্রেফতারকৃতের নাম আরিফুল ইসলাম বাবু।
ঢাকা যাত্রাবাড়ির কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউর পুলিশ সুপার জনাব, মাহফুজুল আলম রাসেল জানান, আরিফুল ইসলাম বাবু ২০১৮ সালে চাঁদপুরের উত্তর মতলব থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এবং একই থানায় ২০১৯ সালের অপর একটি মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। এ ছাড়া উত্তর মতলব থানায় দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আরিফুল ইসলাম বাবু। সাজা ও পরোয়ানা মাথায় নিয়ে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে থেকে পলাতক ছিল।