বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩১

মাটি উত্তোলন করায় জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রশাসনের নজর এড়াতে রাতের বেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার অপরাধে পাবনার ভাঙ্গুড়ায় কামরুজ্জামান পিন্টু (৪৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা, তাসমীয়া আক্তার রোজী। দন্ডিত কামরুজ্জামান পিন্টু উপজেলার খানমরিচ ইউনিয়নের পাটুল গ্রামের বাসিন্দা।