বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩১

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছেন র‌্যাব। এ সময় মাদক ব্যবসায়ী তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন র‌্যাব। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকার আপন দুই ভাই নিয়ামত উল্লাহ (৩০), এনামুল্লাহ (২৫) ও মাঝের পাড়া এলাকার আব্দুর রহমান (২৪)।
র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জনাব, মো. আবু সালাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইয়াবাসহ গ্রেফতার তিনজন মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।