শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৪

সিলগালা নকল স্যালাইন তৈরি কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নকল ওরস্যালাইন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে ফরিদপুর শহরতলীর কানাইপুরে। মঙ্গলবার রাতে অবৈধ ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানা ও গোডাউন সিলগালা করে দেয়। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এ এস এম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন অভিযানে নকল স্যালাইন তৈরির প্রমাণ পাওয়া যায়।