রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আর এ ঘটনা গাজীপুরের টঙ্গীতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার এসআই ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।