ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন র্যাব, আর এ গ্রেফতারের ঘটনা টঙ্গী ও ঢাকা রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে। সোমবার রাত ৯টার দিকে র্যাব-১-এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জনাব, মো. মাহফুজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এরআগে সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা ও রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের প্রধানসহ ওই সাতজনকে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এ লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র্যাব-১-এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।