বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫

চাঁদাবাজির সময় কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন পরিবহণ থেকে রাজশাহীর তিন উপজেলা থেকে চাঁদা তোলার সময় ২১ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব। রোববার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা তোলার রশিদও জব্দ করা হয়েছে। সোমবার সকালে র‍্যাব ৫-এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দুলাল মন্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), আলমগীর (৩৬), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), বাবু (৪৪), সজিব ইসলাম (২১), আমিরুল হক (৩৩), আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), নাহিদুল ইসলাম (২০), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), ওয়াহাব আলী (৩২), হিরু চন্দ্র পাল (৬০), আবদুল মজিদ (৬৫), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আবু জাফর (৪২), খোকন (২৫), আবু হেনা বাদল (৪৩)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে রশিদ বই ৮টি, টালি খাতা ২টি, আদায়কৃত ৬ হাজার ১১৯ টাকা উদ্ধার করেছেন র‍্যাব। আসামিদের বিরুদ্ধে বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে।