বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫

পাট নিয়ে কৃষক কর্মশালা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। আজ রবিবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এ কর্মশালার আয়োজন করে।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজেএ চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা বিজেএ’র সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিত কুমার ঘোষ। কর্মশালায় পাটের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম, উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও পাট চাষ নিয়ে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম।
পাট পচনের আধুনিক ক্রোমোন্নয়নের উপর বক্তব্য উপস্থাপন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমূখ।