রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ফরিদপুরের ভাঙ্গায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে করে ছেলে মুরসালিন শিকদারকে (৮) ফরিদপুরের একটি মাদ্রাসায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছিলেন বাবা কাশেম শিকদার (৪০)। সঙ্গে ছিলেন ভাই নাজমুল শিকদার (৩৫)। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই ৩ জন নিহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। মরদেহগুলো পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।