বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

কোটি টাকার সাপের বিষ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছেন বিজিবি, আর এ উদ্ধারের ঘটনা দিনাজপুরের বিরামপুর বাংলাদেশ-ভারত সীমান্তের কাছ থেকে। উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।