বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

কয়েক লাখ টাকার সোনা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিগারেটের প্যাকেট থেকে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১৬ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোনার বারগুলো ওয়াশরুমের ভেতরে থাকা ময়লার ঝুড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটে লুকায়িত ছিল। ধারণা করা হচ্ছে, সোনার বারগুল বিমানবন্দরে কোনো যাত্রী এনে থাকতে পারে।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা জনাব, আল আমিন প্রধান গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে সাতটি সোনার বার উদ্ধার করেছেন।