বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

গাঁজাসহ বরিশালে কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা : ৪ মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলা এলাকার মোশরফা বেগম (৩৫), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার শিমু বেগম (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার সামিয়া আক্তার (১৬) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন বড় ধুপিয়া এলাকার আবুল হোসেন (২৩)। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ.টি.এম. আরিচুল হক বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি কোতোয়ালি) জনাব, নাফিছুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে এসআই মো. রেজাউল করিমসহ একটি টিম নগরের সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তিন নারী ও এক পুরুষকে তল্লাশি করলে তাদের শরীরে স্কচটেপ দিয়ে আটকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”