বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭

অর্ধগলিত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ লাশ উদ্ধার হয়েছে ঢাকা রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকা থেকে। সাতারকুল পূর্ব পদরদিয়ার একটি টিনশেট বাড়ি ছাপড়া ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, কিছুদিন আগে জামাল (৪৩) নামের এক রিকশাচালক স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই ঘরটি ভাড়া নিয়েছিলেন। কয়েকদিন ধরে কারো কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিক ডাকাডাকি করেন। পরে টিনের ফাঁকা দিয়ে দেখা যায় মহিলা ফ্লোরে পড়ে আছেন এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
বাড্ডা থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, রিকশাচালককে ধরতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।