বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭

প্রতারণায় স্ত্রী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাবিননামায় প্রতারণা করায় গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে গ্রেফতার করেছেন পুলিশ। ওই নারী কাবিননামায় দেনমোহরে ৪ লাখের পরিবর্তে ১৪ লাখ টাকা লিখে স্বামীর কাছে দেনমোহর দাবিতে মামলা করেন। পালটা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অপর মূলহোতা নিকাহ রেজিস্টার পলাতক রয়েছেন।
পশারগাতি ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের স্ত্রী হাবিবা সুলতানাকে (২২) পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, নিকাহ রেজিস্টার কাজি মৌলভি নিজামউদ্দীন, হাবিবার মা ও বাবা।
মুকসুদপুর থানার ওসি জনাব, আশরাফুল আলম জানান, অভিযান চালিয়ে প্রতারক স্ত্রী হাবিবা সুলতানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রতারক কাজিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।