বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪২

এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত সেলিনা মমতাজ (৪৫) নামে এক নারী হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, আর এ ঘটনা গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায়। তিনি বিলিং সহকারী পদে কর্মরত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সেলিনা বৃহস্পতিবার বোনারপাড়া ভাড়া বাসা থেকে যথাসময়ে কর্মস্থল বোনারপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে আসার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অফিসের লোকজন ও সাঘাটা সাবস্টেশনের ইনচার্জ ইলিয়াস আলী তাৎক্ষণিকভাবে তাকে সাঘাটা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে চিকিৎসক ধারণা করেন হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তিনি রংপুর শহরের জুম্মাপাড়া মৃত হাসান উল্লা শরীফের মেয়ে।
উপজেলার বোনারপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।