বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭

র‍্যাবের সঙ্গে ডাকাতদের গোলাগুলি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র‍্যাবের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়েছে এবং র‍্যাব-ডাকাতের গোলাগুলিতে বায়াত উল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছেন, আর এ ঘটনা কক্সবাজারের ভারুয়াখালীতে। সোমবার সন্ধ্যার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুরা পাড়ায় এঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি বেসরকারি এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহরণের স্বীকার হন। বিষয়টি র‍্যাব জানতে পেরে মুরা পাড়া এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাতরা। এসময় এক পর্যায়ে একজন কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা যান।
র‍্যাব অধিনায়ক জনাব, এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অপহরণের খবর পেয়ে র‍্যাব গোপনে অভিযান চালালে ডাকাত দল তা টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায়। সে সময় কৃষক বায়াত উল্লাহ নিহত হন।
তিনি আরো জানান, মূলহোতা ডাকাত দলের প্রধান ফরহাদকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এছাড়া নিহত কৃষক কার গুলিতে নিহত হয়েছেন সেটি মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।