বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭

উচ্চ পর্যায়ের নির্দেশনায় কিশোর গ্যাং নির্মূল : র‌্যাব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উচ্চ পর্যায়ের নির্দেশনা এসেছে কিশোর গ্যাং নির্মূলে, জানিয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর নতুন পরিচালক হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া কমান্ডার জনাব, আরাফাত ইসলাম বলেছেন, মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছি এবং আমরা কাজ করছি। প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
আজ রবিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
কমান্ডার জনাব, আরাফাত ইসলাম গত বুধবার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন।