শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৪

এক শিক্ষকের মৃত্যু তীব্র গরমে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রচণ্ড গরমে যশোরে অসুস্থ হয়ে আহসান হাবিব নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, এদিন সকালে মাঠে কাজ করেন আহসান হাবিব। এরপর বিদ্যালয়ে এলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে ওই শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। আর তার স্বজনদের দাবি, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।