ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, আর এ ঘটনা গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডের একটি বাড়িতে।
মাত্র ১ ঘণ্টায় ডাকাতেরা লুট করে নেয় দুটি এলইডি টিভি, ৭ ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকা, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, চার্জার ফ্যান, ভোটার আইডি কার্ড, ব্যাংকের কাগজপত্রসহ মূল্যবান কাপড়চোপড়। ভুক্তভোগীর অভিযোগ সোনা ছাড়াও প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
এ বিষয়ে পূবাইল থানার ওসি জনাব, কামারুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।