বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৫

এক যুবকের হিট স্ট্রোকে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হিট স্ট্রোকে খুলনার পাইকগাছায় রহমত আলী সানা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে মানিকগঞ্জের একটি ইটভাটায় কর্মরত অবস্থায় তিনি মারা যান।
নিহত রহমত আলী সানা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মৃত্যু ছবেদ আলী সানার ছেলে।
এক প্রতিবেশি জানান, তিনি সুস্থ শরীরে ইটের ভাটায় কাজ করতে যান। সেখানে তিনি হিট স্ট্রোকে মারা যান।
শনিবার আলমতলা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।