ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় ৫৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জেলার শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামে এ অভিযান চালায় র্যাব-১০।
বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক (মিডিয়া) জনাব, এমজে সোহেল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে মো. রাকিব (৩৩), একই গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. করিম (৩১) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)।