ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ছাত্রী হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা রাজধানীর মিরপুরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম রাদিয়া তেহরিন উৎস (১৯)। তিনি মিরপুর বাংলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাদিয়া ট্রান্সজেন্ডার নারী ছিলেন।
পুলিশ জানায়, রাদিয়া তেহরিন ঢাকা মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার একটি ছাত্রী হোস্টেলের ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি বিউটিশিয়ান (রূপসজ্জাকারী) হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি জামালপুরে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মুন্সি সাব্বির আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আত্মহত্যা করছেন বলে জানিয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটার তদন্ত চলছে।