ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে ২ জন নারী মারা গেছেন। তারা দুজনই আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে আশুরা খাতুন (২৫) প্রাণ হারান। এছাড়া সকাল সাড়ে ১০টায় তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে আয়েশা বেগম (৭০) নামের আরও একজন মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, কয়েকদিনের তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ায় দুজনই হিট স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি জানান।