ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চৈত্র সংক্রান্তিতে সুগন্ধা নদীতে স্নানে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র আদিত্য চক্রবর্তীর (৯) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা বরিশালের ঝালকাঠির নলছিটিতে।
সুগন্ধা নদীর ষাইটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ এপ্রিল দুপুরে শহরের কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীতে স্রোতে ভেসে নিখোঁজ হয় আদিত্য চক্রবর্তী।
আদিত্য চক্রবর্তী নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এবং আদিত্যকে নলছিটি পৌর শ্মশানে সমাহিত করা হয়।