রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রাজধানীর কদমতলীর নামাশ্যামপুর বরইতলার একটি বাড়িতে তুলি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুলি কদমতলী থানার নামাশ্যামপুর বরইতলা হাজী কফিল উদ্দিন রোডের শাহিন মিয়ার স্ত্রী। স্বামীর সঙ্গে ওই বাড়িতেই থাকতেন তিনি।
নিহতের ভাগিনা সুমন জানান, মামি এসির বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান মামি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।