রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় গুরুতর আহত হয় মাহেন্দ্রার চালকসহ ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন (৫০) নামের এক ব্যক্তি মারা যান। নিহত ইমদাদ হুসাইনের বাড়ি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার এস আই শাহরিয়ার হুসাইন।
এদিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে মাহেন্দ্রা চালক মো. সিদ্দিকু মাতুব্বর (৫০) মারা যান। তিনি সালথা উপজেলা সদরের মৃত জীবন মাতুব্বরের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মো. আবুল বাশার।