বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩

বাড়তে পারে তাপমাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বুধবার দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কোনো কোনো এলাকায় কিছুটা কমতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদনে উল্লেখ করা হয়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড হয় তেঁতুলিয়ায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এ তাপপ্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।