বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৭

একজন কারাগারে গরু চুরির মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চুরির মামলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আরজু মিয়া নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব, মোঃ সাইফুল আলম চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত আরজু মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে একই মামলার অপর আরেক আসামি মাহমুদ হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের আব্দুল মিয়ার স্ত্রী শিরিন আক্তার তার দুটি গরু চুরি যাওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করেন।