মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৩

উপজেলা ভোট প্রথম ধাপের মনোনয়ন পত্র জমা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ সোমবার (১৫ এপ্রিল) প্রথম ধাপের ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের।
এ ধাপে ১৫২ উপজেলায় চেয়ারম্যান পদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৯৬ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে জমা পড়েছে ৭২৪ জনের মনোনয়নপত্র এবং সংরক্ষিত নারী পদের জন্য জমা পড়েছে ৪৭১টি মনোনয়নপত্র।
মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসির) অতিরিক্ত সচিব জনাব, অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।
ইসির অতিরিক্ত সচিব জানান, এবারই প্রথম অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক ছিল। প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য সব মিলিয়ে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রথম ধাপের তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।