ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কথা কাটাকাটির জেরে কুষ্টিয়ার হরিপুরে এক কিশোরের ছুরিকাঘাতে অপর কিশোর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড়ে এ ঘটনা ঘটে। আহত রাতুল ইসলামকে (১৭) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতুল সেখানকার কাবিল পাড়া এলাকার মো. মুক্তার হোসেনের ছেলে।
এ ঘটনায় রাতুলের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েছেন জানিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জনাব, সোহেল রানা দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।