রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

ট্রাকচাপায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পার হওয়ার সময় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় গোলাম মোস্তফা আজাদ (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়া চেয়ারম্যানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ আবদুল আহাদ খান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।