ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল মিয়া হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের। শনিবার বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিয়া হোসেন (৬৫) দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে একই গ্রামের হেলাল মিয়ার বোরো জমিতে মিয়া হোসেনের গরুর ধান খাওয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মিয়া হোসেন।
দোয়ারাবাজার থানার ওসি জনাব, বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।