রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭

তেলের মিলে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি তেলের মিলে আগুন লেগেছে, আর এ ঘটনা চট্টগ্রামের কর্ণফুলী এলাকায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে একটি অয়েল মিলে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, একটি অয়েল মিলে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।