রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪

কয়েকজন নিহত বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার ফাহিম হোসেন (৫০)।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।