ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত সরকারি ৬০ বস্তা চাল উদ্ধার এবং দোকানের কর্মচারী সুহেলকে ( ৩০) আটক করেছে দিরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার রাজানগর বাজারের একটি দোকান থেকে সহকারী কমিশনার (ভূমি) জনাব, জনি রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মনিরুল ইসলামের উপস্থিতিতে দিরাই থানা পুলিশ চাল উদ্ধার করে দিরাই থানায় নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ মাহমুদুর রহমান খন্দকার জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকানে সরকারি চাল রাখা অপরাধ। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রতন দেবনাথ বলেন, সংশ্লিষ্ট অফিস যেভাবে মামলা দায়ের করবে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।