বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩

এক যুবকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁস দিয়ে দিনাজপুরের বিরামপুরে হয়রত আলী মিঠু (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হয়রত আলী মিঠু ওই এলাকার মামুনুর রশিদের ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নেহার রঞ্জন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মিঠুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।