রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৫

দুই ভাই বোনের পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে কক্সবাজারের কুতুবদিয়ায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, একই এলাকার মো. দিদারুল ইসলামের মেয়ে শাহিদা আক্তার (১০) ও ছেলে রাকিবুল হাসান (৬)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের উঠানে খেলা করছিল তারা দুই ভাইবোন। খেলার ফাঁকে সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায় তারা। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে তুলে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের মা-বাবা। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।