ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নানা বাড়ির পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ভোলার চরফ্যাশনে। বুধবার উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, মিয়াজানপুর গ্রামের মো. স্বপনের ছেলে জুনাইদ (১০) এবং মো. হারুনের ছেলে আরাফাত (৯)। তারা সম্পর্কে খালাতো ভাই এবং মিয়াজানপুর দারুদ তাকুয়া কওমী মাদ্রাসার ছাত্র। তারা নানা বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সাখাওয়াত হোসেন বলেন, দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।