ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ আতশবাজি ও পটকাসহ রাজশাহীতে দুইভাইকে গ্রেপ্তার করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জনাব, জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, মারুফ হোসেন (২৪) ও নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জনাব, জামিরুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ মারুফ ও নিয়ামত আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাজি ও পটকা জব্দ করা হয়। এ সময় দুই ভাইকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।