শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৪

ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের ফাঁসি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জনাব, আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। সেই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন আদালত।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী বাপ্পি (২১) চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের মো. জাকারিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা আশা করছি, উচ্চ আদালত এই রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।