বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৩

দুই গ্রামবাসীর সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তরমুজ কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের শায়েস্তানগর এলাকায় মোহনপুরের এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে পার্শ্ববর্তী বহুলা গ্রামের একজন তরমুজ কেনেন। এসময় তরমুজের দাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।